কারাতে নরসিংদীর সন্তান ঈসা আহমেদের জোড়া স্বর্ণপদক অর্জন

ক্রীড়া প্রতিবেদক
নরসিংদীর সন্তান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP) এর মেধাবী শিক্ষার্থী কারাতে খেলোয়াড় ঈসা আহমেদ কাতা ও কুমিতে স্বর্ণপদক অর্জন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ১০ম শিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ–২০২৬ এ অংশগ্রহণ করে ঈসা আহমেদ কাতা ও কুমিতে—উভয় বিভাগেই স্বর্ণপদক অর্জন করে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
তার এই সাফল্যে নরসিংদী তথা বাংলাদেশের কারাতে অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ভারতের প্রতিযোগীকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেন ঈসা আহমেদ। ধারাবাহিক এই সাফল্যের মাধ্যমে তিনি বাংলাদেশের কারাতে অঙ্গণে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
ঈসা আহমেদ নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন (NDKA)-এর প্রতিষ্ঠাতা ও হেড কোচ রুপু আহমেদের ছোট ছেলে।