মামুনুর রশিদ
মাধবদীতে অবৈধভাবে সরকারি হালটের রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মান করার প্রতিবাদে ও সেই জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ বুধবার (২৩ আগস্ট) বেলা ১০টায় মাধবদী পৌরসভার ৯নং ওয়ার্ডের জনগনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কোতালিরচর এলাকার বাসিন্দা হযরত আলী দেওয়ান, মোঃ জাকির হোসেন, মোঃ শাহীন মিয়া, মোঃ রাহুলপ্রমূখ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকশত নারী-পুরুষ। মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস একজন ভূমি দস্যু। তিনি অবৈধভাবে সরকারি হালটের জায়গা দখল করে ফেক্টরীর ওয়াল নির্মান করেছে। এলাকার স্থানীয়রা তাতে বাঁধা দিলে উল্টো তাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। আমরা অনতিবিলম্বে সরকারি হালটের জমি থেকে ওয়াল অপসারন চাই এবং চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
মাধবদীতে সরকারি হালটের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন











