মামুনুর রশিদ
নরসিংদীর মাধবদী কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাধবদী কলেজ হলরুমে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতিত্ব করেন মাধবদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম।
এসময় সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক প্রতিনিধি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাধবদী কলেজের বিদ্যুৎসাহী সদস্য, মোঃ আল-আমীন, মোঃ আরাফাত রহমান, অভিভাবক প্রতিনিধি ইয়াহ ইয়া, মাওলানা আ: ছাত্তার, মোঃ আহসান উল্লাহ, শিক্ষক প্রতিনিধি খাদিজা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক প্রতিনিধি মোঃ এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মজিদ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, নীলা বনিক, প্রভাষক কামরুন্নাহার, মাহিদুল ইসলাম
ছাত্র নেতা মোঃ সেলিম মিয়া, সাকিল, সাফাদ বাদশা, আরিফুর রহমান, সিয়ামপ্রমূখপ্রমূখ। ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত সকল নবীন ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদল শিক্ষার্থীদের কলম ও স্ক্যাল উপহার দেয়।
মাধবদী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত











