বাংলাদেশ স্কাউটস, নরসিংদী জেলার উদ্যোগে ৬৯ তম জোটা ও ৩০ তম জোটি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬৯ তম জোটা এবং ৩০ জোটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও নরসিংদী জেলা স্কাউটসের সভাপতি ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মুহঃ শাহনুর জামান।
জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক,
জেলা কমিশনার মোঃ আলতাফ হোসেন নাজির, সহযোজিত সদস্য আবুল হারিছ রিকাবদার, বিজি রশিদ নওশের।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সহসভাপতি হলধর দাস, জেলা নির্বাহী কমিটির সহ সভাপতি নুরু উদ্দিন মোহাম্মদ আলমগীর, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার আসাদুজ্জামান সিদ্দিকী নয়ন, মোঃ ফিরোজ মিয়া, বাছেদ মোল্লা ভুট্টো, ইয়ামিন মিয়া, শাহরুখ ইশতিয়াক খান সাকিব, জেলা স্কাউট লিডার আকরাম সরকার, জেলা কাব লিডার আব্দুর রহিম, মনোহরদী উপজেলা স্কাউট কমিশনার এ টি এম আশ্রাফুল আলম, শিবপুর উপজেলা সম্পাদক খন্দকার আরিফুর রহমান, এ এল টি সহ পারভীন আক্তারসহ জেলা রোভারের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ইউনিট লিডার, স্কাউট ও রোভার বৃন্দ।
উল্লেখ্য, জোটা জোটির মাধ্যমে একজন স্কাউটার বিশ্ব ভ্রাতৃত্ব, আন্তর্জাতিক যোগাযোগ, সংস্কৃতি বিনিময়, বিশ্ব নাগরিকত্ব ও শান্তি প্রতিষ্ঠা করে থাকেন।
বেতার যোগাযোগ ও ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া কথা বলে ৬৯ তম জোটা ও ৩০ ওম জোটির উদ্বোধন করেন।
এর পূর্বে ১৭ তম জেলা নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।