বাংলাদেশ স্কাউটস মনোহরদী উপজেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গত ১২ মে মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে
নতুন দিনের অঙ্গিকার স্কাউট হোক সবার – এই প্রতিপাদ্য বাস্তবায়নে বাংলাদেশ স্কাউটস মনোহরদী উপজেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি এম এ মহাইমিন আল জিহান। ওয়ার্কশপে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহসভাপতি হাসান মোহাম্মদ জোনায়েদ, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, মনোহদী উপজেলা কমিশনার এ টি এম আশ্ররাফুল আলম , সম্পাদক মোঃ বদরুল ইসলাম মোল্লা , জেলা কাব লিডার আব্দুর রহিমসহ উপজেলা স্কাউটসের কর্মকর্তাবৃন্দ।
প্রথমবারের মতো মনোহরদী উপজেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে গতবছরের কর্মপরিকল্পনা কি ছিল এবং বাস্তবায়ন কতটুকু হয়েছে এবং আগামী বছরের সঠিক পরিকল্পনা প্রনয়ন।
সভাপতির বক্তব্যে এম এ মুহাইমিন আল জিহান বলেন, গতানুগতিক সভা সমাবেশ করার প্রয়োজন নেই। আজকের মাল্টিপারপাস ওয়ার্কশপের মাধ্যমে মনোহরদী উপজেলা স্কাউট কার্যক্রম গতিশীল করার জন্য বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রনয়ন করতে হবে। স্কাউটিং এর মাধ্যমে কোমলমতি কিশোর কিশোরীরা মাদক, ইভিটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং থেকে বিরত থাকবে।
জেলা স্কাউট সম্পাদক মনজিল এ মিল্লাত বলেন, স্কাউটারদের বিপদগামী হতে আমি দেখিনি। স্কাউটিং শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে সাপ্তাহিক প্যাক মিটিং ও ট্রুপ মিটিং করতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলিত স্কাউট ফি উপজেলা ও জেলা একাউন্টে অবশ্যই জমা দিতে হবে।