মাধবদী থানা কিন্ডাগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান করলেন খায়রুল কবির খোকন এমপি

মামুনুর রশিদ মাধবদী
নরসিংদীর মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাধবদীর ড্রিম হলিউডে পার্কে দিনব্যাপী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মোঃ মফিজুল ইসলাম। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্ল্যা ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শাহান শাহ খন্দকার সোহেল, রমনী গ্রুপের মোঃ নিজাম উদ্দিন ভূইয়া লিটন, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান, তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলসের পরিচালক মোঃ মোতালিব হোসেন প্রমূখ।
এসময় আরো উপস্থিত নরসিংদী জেলা বিএনপির সদস্য মোঃ সোলায়মান ভূইয়া, মোঃ রফিকুল ইসলাম, মাধবদী থানা যুবদলের আহ্বায়ক মোঃ শাহান উল্লাহ শাহান, মর্নিংসান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জহিরুল হক, আলী হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলী হোসেন, নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আইনুল হক, মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মকবুল হোসেন, সান টেক্সটাইলের প্রোপাইটর হারুন অর রশিদ, ডব্লিউএসআইএস এর প্রতিষ্ঠাতা মোঃ যুবায়ের হোসেন, মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম খোকন, উপদেষ্টা মোঃ হোসেন আলী, সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ শাহজাহান, সহ সভাপতি সঞ্জয় কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুজায়ফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার রোজী, নির্বাহী সদস্য সাইফুর রহমান সায়েম প্রমূখ।
উল্লেখ্য যে ২০২৫ সালের ডিসেম্বরে ৩১টি স্কুলের প্রায় ১২ শ প্রাথমিকের শিক্ষার্থী মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এবছরের ফেব্রুয়ারিতে ফলাফল প্রকাশ করা হয় যেখানে ৬৩৯ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পায়।