ক্রীড়া প্রতিবেদক
১৫ মে নরসিংদী জেলা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ ফাইনাল খেলায় বালক চ্যাম্পিয়ন রায়পুরা উপজেলার দীঘলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা চ্যাম্পিয়ন পলাশ উপজেলার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন নরসিংদী ১ সদরের সাংসদ খায়রুল কবির খোকন। পুরস্কার বিতরণ করেন নরসিংদী ৫ রায়পুরার সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুঃ রাশেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা ।
বিকাল ৪ টায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা দলে পলাশ উপজেলার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শিবপুর উপজেলার নাওহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলাটি বৈরী আবহাওয়ার মধ্যে গোলশূন্য ড্র হয়। পরবর্তিতে ট্রাইবেকারে পলাশ উপজেলা চ্যাম্পিয়ন এবং শিবপুর উপজেলা রানার আপ হয়।
বালকদের খেলায় রায়পুরা উপজেলার দীঘলিয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় অসাধারণ ক্রীড়া নৈপুন্যে ৩-০ গোলে নরসিংদী সদর উপজেলার মহিষেশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ নরসিংদী সদর উপজেলা মহিষাশুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দীর্ঘদিন পর নরসিংদী জেলা স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের চমৎকার ক্রীড়া নৈপুন্য উপভোগ করেন শিক্ষক ,অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শক।
নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পলাশ ও রায়পুরা উপজেলা











