মোঃ আঃ রাকিব
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ উপজেলা মনোহরদীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেশবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হুসেন বকুল বলেন,বর্তমান সময়ে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালীকরণে নিরলসভাবে কাজ করছে সরকার। হাম রোগ প্রতিরোধে সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। শিশুদের সুরক্ষায় যথাযথভাবে হাম টিকা প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের ভালোবাসা ও আস্থা অক্ষুণ্ণ রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি। এ জন্য তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।
ঈদগাহ ময়দানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি যেন জনগণের বিশ্বাস ও মর্যাদা ধরে রেখে সততার সঙ্গে দেশের মানুষের সেবা করতে পারি, সে জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করণে নিরলস ভাবে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী











