নরসিংদীতে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিষয়ক চিত্রাংকন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেন। মডারেটরের দায়িত্ব পালন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের (গাজীপুর) সহকারী পরিচালক মো: এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম ও নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়। জেলা স্কাউট সম্পাদক মনজিল এ মিল্লাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, সদস্য শারমিন তানিন বীনা।
বিচারকের দায়িত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (গাজীপুর) এর সহকারী পরিচালক মো: এনামুল হক, নরসিংদী সরকারি কলেজের প্রফেসর সোহরাওয়ার্দ্দী, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি দমনে মূখ্য ভূমিকা পালন করতে পারে এ বিষয় বস্তুর উপর চূড়ান্ত পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় নরসিংদী প্রেসিডেন্সি কলেজ প্রথম স্থান ও রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ রানার্সআপের গৌরব অর্জন করেন। এছাড়াও চিত্রাংকন, রচনা, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী মোট ৩২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।