নিজস্ব প্রতিবেদক
২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নরসিংদী জেলার জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, মাদকদ্রব্য একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। নরসিংদীতেও এর প্রভাব রয়েছে। আমাদের হতাশ হলে চলবে না। পরিবার থেকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে। সন্ধ্যার পর আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে খোঁজ খবর রাখতে হবে। মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাসে সরকার , পুলিশ কাজ করছে। তিনি শিক্ষকদের আহবান জানান, ক্লাসে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরার জন্য। তিনি আশাবাদী সবাইকে নিয়ে নরসিংদী জেলার মাদক নির্মুল করবেন।
র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, এনএসআই’র উপপরিচালক নূরুল আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, মাদক দ্রব্যের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্নী দাস,প্রবীণ সাংবাদিক এম এ আউয়াল, পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, এনজিও প্রতিনিধি সায়লা আক্তার পান্না, শিক্ষার্থী নুসরাত জাহান নাবিলা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, নরসিংদী জেলা স্কাউট সম্পাদক মনজিল এ মিল্লাত, জেলা রোভার সম্পাদক আব্দুল বাতেন, জেলা ডায়াগনোস্টিক সেন্টারের কর্মকর্তা ওবায়দুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটস, বিএনসিসি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া মাদক প্রতিরোধ বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরিবার থেকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে – ইসরাত জাহান কেয়া











