নিজস্ব প্রতিবেদক,
নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন (হলিডে রেস্টুরেন্টে) অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিম হাসান শুভ,
এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রেস্টুরেন্ট চলাকালীন ভবিষ্যতে আর যাতে কোন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।











