নরসিংদীতে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
গত ১০ জুলাই নরসিংদী আজমাইন স্পোর্টস এরিনায় নরসিংদীস্থ ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
৯০ মিনিটের খেলায় আর্জেন্টিনা ৩ ব্রাজিল ১ গোল করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী প্রেসক্লাবের উপদেষ্টা নিবারণ রায়, ম্যাচ কমিশনার সরকার ছগির আহমেদ।
ব্রাজিল দলের খেলোয়াড়ঃ হলধর দাস ( অধিনায়ক ), লক্ষণ বর্মণ, কাজী মোস্তাক হোসেন, মাহমুদুল হাসান মাহফুজ, তোফায়েল আহমেদ স্বপন, মোখলেছুর রহমান রানা,প্রনব কুমার দেবনাথ, সাইফুল ইসলাম শাওন, মনজিল এ মিল্লাত, মোঃ আলমগীর হোসেন (গোল রক্ষক)।
আর্জেন্টিনা দলের খেলোয়াড়ঃ সুমন রায় (অধিনায়ক),সালাউদ্দিন আহাম্মেদ মাহমুদুল হাসান, মোহাম্মদ বান্না, হারুন অর রশিদ, প্রিন্স, রাকিব, উদয় দাস(গোল রক্ষক) , আইয়ুব খান সরকার, শরীফ ইকবাল রাসেল।
রেফারি ছিলেন নরসিংদী জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মজিদ।
খেলা শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।