নরসিংদীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৬ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পানঃ টেকসই উদ্যোগ করি বেগবান – এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন দিনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জলিল কায়সার খোকন এর সভাপতিত্বে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, মেডিকেল অফিসার ডাঃ হাছিনা বেগম মিলি, স্বাস্থ্য পরিদর্শক রহিমা সুলতানা প্রমুখ।
২য় দিন ২ আগস্ট রবিবার হাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী ও দুগ্ধদানকারী ১০ জন মায়ের কাউন্সিলিং ক্যাম্প ও কর্মজীবী মায়েদের গেলে রাখা দুধ সংরক্ষণ ও খাওয়ানোর পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৩য় দিন ৩ আগস্ট সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম পুষ্টি বিষয়ক উম্মুক্ত চিত্রাংকন এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম মা শিশু ও পরিবার বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৪ দিন মঙ্গলবার ৪ আগস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সমাবেশে মাতৃদুগ্ধ বিষয়ক সচেতনতা, মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা ও আইন বিষয়ক ধারণা প্রদান করা হবে।
৫ দিন ৫ আগস্ট নরসিংদী সদর উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সংশ্লিষ্ট কমিউনিটিতে নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, পরিবারের অভিভাবক এবং ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করবেন।
৬ষ্ঠ দিন ৬ আগস্ট নরসিংদী সদর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে মাতৃদুগ্ধ বিকল্প আইন, মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য নিয়ন্ত্রণ ও বাজার / স্বাস্থ্য কেন্দ্র মনিটরিং সচেনতা কার্যক্রম পরিচালনা করবেন।
৭ম দিন ৭ আগস্ট বছরব্যাপী মাতৃদুগ্ধ বিষয়ক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ঘটবে।