ক্রীড়া প্রতিবেদক
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন উপলক্ষে নরসিংদীতে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নরসিংদী শিশু একাডেমিতে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ক্রীড়া সংস্থার খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ জেলা ক্রীড়া সংস্থা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।











