নিজস্ব প্রতিবেদক
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা – এই প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশ তথা নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
৮ সেপ্টেম্বর সকালে বর্নিল রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালক শরীফ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার রতন কুমার সেন।
এসময় বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারসহ শিক্ষক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাত জাহান কেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভালো মানুষ হতে হবে। কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোন গুলো গুজব বুঝতে হবে।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর সাক্ষরতার গুরুত্ব প্রচার ও নিরক্ষরতা দূর করার লক্ষ্যে আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত হয়ে আসছে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী কমিশনার ( শিক্ষা ও কল্যাণ) মোঃ খালিদ হোসেন শিমুল।
নরসিংদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত











