৩ অক্টোবর মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচন # প্রার্থীদের প্রতিক বরাদ্দ

মামুনুর রশিদ
নরসিংদীর মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচন-২০২৬ এর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট) এসাসিয়েশনের কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। আগামী ০৩ অক্টোবর নির্বাচনে ১নং জোনে যারা যে প্রতীক পেলেন- ১. আঃ আজিজ-কাঁঠাল, ২. মোঃ আনোয়ার হোসেন-হরিন, ৩. আফজাল হোসেন-চড়কা, ৪. মোঃ আবু সালেহ চৌধুরী-দেয়াল ঘড়ি, ৫. মোঃ আমজাত হোসেন-টিয়া পাখি, ৬. মোঃ আমান উল্লাহ-বাই সাইকেল, ৭. মোঃ আসাদুজ্জামান স্বপন-আম, ৮. আইনুল হক-চেয়ার, ৯. কাজী মোঃ ইকবাল কবির-ছাতা, ১০. মোঃ ইব্রাহিম মিয়া-হারিকেন, ১১. উমর ফারুক-ডালিম, ১২. মোঃ খুরশীদ আলম-গোলাপ ফুল, ১৩. মোঃ জাকারিয়া-তালাচাবি, ১৪. মোঃ জাকির হোসেন জাহের-ফুটবল, ১৫. মোঃ জাফর উল্লাহ খান-সেলাই মেশিন, ১৬. মোঃ তাকাব্বাল হোসেন – দোয়াত কলম, ১৭. নজরুল ইসলাম – কলম, ১৮. মোঃ নূরুল ইসলাম-উড়োজাহাজ, ১৯. মোঃ বেনুজির আহমেদ-খেজুর গাছ, ২০. মোঃ বোরহান উদ্দিন মোল্লা-টেক্সি গাড়ি, ২১. হাজী আব্দুল মজিদ মিয়া-মোবাইল ফোন, ২২. মোঃ মফিজুল ইসলাম-মাছ, ২৩. কাজী মাসুদ মিয়া-উট পাখি, ২৪. মোঃ মাহে আলম চৌধুরী-আনারস, ২৫. মোঃ মোখলেছুর রহমান মোল্লা-টেলিফোন, ২৬. মোঃ মোতালিব হোসেন-মোমবাতি, ২৭. মোঃ মোশারফ হোসেন-জাহাজ, ২৮. মোহাম্মদ আলী দুলাল-টেলিভিশন, ২৯. হাফেজ আঃ রহমান – টিউবওয়েল, ৩০. মোঃ সেলিম রহমান-শাপলা ফুল, ৩১. মোঃ সোলায়মান ভূঞা-দোয়েল পাখি। ২নং জোনে ১. আবু তাহের আব্দুল্লাহ-কাপ পিরিচ, ২. আঃ কাইয়ুম মোল্লা-বাল্ব, ৩. মো: জসিম উদ্দিন ভূঁইয়া-কলম, ৪. এম.এ. মোমেন-সিলিং ফ্যান।
৩নং জোনে ১. ডাঃ মো: ওয়ালিদ সরকার-চশমা, ২. মোঃ শাহাদাত হোসেন-বই।
৪নং জোনে ১. মোঃ মজিবুর রহমান-রিক্সা, ২. মোঃ মহি উদ্দিন মিয়া-উট।
প্রতীক বরাদ্ধের সময় উপস্থিত ছিলেন মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচন-২০২৬ এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ শাহ ফকির, সদস্য মো: ইছহাক মিয়া, মো: সামসুর রহমান, আব্দুল জলিল মিয়া, মোহাম্মদ জহিরুল ইসলাম, ডাঃ মোঃ হোসেন আলী, আব্দুল হান্নানপ্রমূখ।
উল্লেখ্য যে, নির্বাচনে ১নং জোন থেকে ৩১ জন প্রার্থী থেকে ১১ জন, ২নং জোন থেকে ৪জন প্রার্থী থেকে ২ জন, ৩নং জোন থেকে ২ জন প্রার্থী থেকে ১ জন এবং ৪নং জোন থেকে ২ জন প্রার্থী থেকে ১জন প্রার্থী নির্বাচিত হবেন। এসোসিয়েশনের ইতিহাসে এবারই প্রথম বিপুল সংখ্যাক প্রার্থী নিয়ে জমজমাটভাবে নির্বাচন অনুষ্ঠানের।