নিজস্ব প্রতিবেদক
বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক।
পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘বাংলাদেশ_পুলিশ_পদক (বিপিএম)-সেবা’ পদকে ভূষিত হয়েছেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ অর্জিত এই মর্যাদাপূর্ণ পদক নরসিংদী জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।
তাঁর এই গৌরবময় অর্জন উত্তরোত্তর সাফল্য ও সম্মানের পথকে আরও সুদৃঢ় করুক—এই প্রত্যাশা।











