মোঃ মনসুর আলী শিকদার
৫ মে মঙ্গলবার বিকালে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নার্গিস সুলতানার অভিযোগের পরিপ্রেক্ষিতে নরসিংদীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবিবের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা কালে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় নরসিংদী জেলার শিবপুর থানার খাসমহল গ্রামের নদীর পাড়ে অবস্থিত অস্পরা ফুড নামক বেকারি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখে ও অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারার বিধান মোতাবেক অপ্সরা ফুড বেকারি প্রতিষ্ঠান কে ১লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এবং জরিমানা অনাদায় ১০ দিনের সাজা প্রদান করেন। সামারি ট্রায়াল পরিচালনা কালে এ সাজা দেন নরসিংদীর বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এ ঘটনার পর বেকারির মালিকের পক্ষে ইমন সাহার ম্যানেজার বিজ্ঞ ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। নরসিংদী বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সাংবাদিকদের জানান, দেশ ও দেশের মানুষের কল্যাণে এ ধরনেরএ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা নরসিংদীতে অব্যাহত থাকবে।
নরসিংদীতে একটি বেকারি মালিককে ১ লক্ষ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত











